রুট ক্যানেল ট্রিটমেন্ট
রুট ক্যানেল ট্রিটমেন্ট
Root Canal Treatment
রুট ক্যানেলঃ যখন দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায় তখন ডেন্টাল ক্যারিজ হয় যার ফলে পরবর্তীতে দাঁতের ডেন্টিন ক্ষয় হয়। একসময় তা দাঁতের পাল্প টিস্যু ও নার্ভ এ সংক্রমণ করে বসে এবং রোগী অত্যন্ত ব্যথা অনুভব করতে থাকে এবং দাঁতের মাড়ি ফুলে উঠে। এ সমস্যার সমাধান করার একটি পদ্দতিই হলো রুট ক্যানেল। এ সমস্যা সমাধানের জন্য প্রথমে সংক্রমিত এলাকা ভালো ভাবে পরিষ্কার করা হয় এরপর ফাঁকা স্থানে বিশেষ রকমের প্লাস্টার ব্যবহার করে গর্ত পুর্ন করা হয়। এর পর সিরামিক বা মেটালের ক্যাপ বা টুপি বসিয়ে দাঁতটিকে সুরক্ষিত করা হয়। রুট ক্যানেল করার পরঃ ১। দিনে অন্তত দু-বার গরম পানিতে লবন দিয়ে কুলি করবেন। ২। শক্ত ব্রাশ ব্যাবহার করবেন না। ৩। জোরে ব্রাশ করবেন না। ৪। বেশী ঠাণ্ডা পানি পরিহার করতে হবে। ৫। এলকোহল সব সময়ই পরিহার করতে হবে। ৬। ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে ও জীবন যাপন করতে হবে। ৭। জোর করে বা অপ্রয়োজনে রুট ক্যানেল করা হতে বিরত থাকুন। ৮। এছাড়া দাঁত পরিস্কারের জন্য ফ্লস ব্যবহার করতে পারেন। সাবধানতাঃ • জোর করে বা অপ্রয়োজনে রুট ক্যানেল করা হতে বিরত থাকুন। • রুট ক্যানেলের বিভিন্ন পর্যায়ে দাঁতের এক্স-রে করে নিলে ভুল হবার সম্ভাবনা থাকবে না। • একবার রুট ক্যানেল করা হলে সেই দাঁত যদি তুলতে হয় তবে একাধিক সমস্যায় পড়তে হয়। অসাবধানতায় পাশের দাঁত নষ্ট হতে পারে। জেনে রাখুনঃ • এক সাক্ষাতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় না। যেহেতু একই সাথে দাঁতের ভিতর হতে সংক্রমণ দুর করতে হয় এবং গর্ত প্লাস্টার দিয়ে পূরণ করতে হয় তাই এ চিকিৎসায় একাধিকবার ডাক্তারের কাছে যেতে হয়। অনেকেই এ কারনে ডাক্তারকে অবমূল্যায়ন করে থাকে যা সম্পূর্ণ ভুল। • চিকিৎসা কালীন ও পরবর্তীতে অবশ্যই ডাক্তারে পরামর্শ অনুযায়ী চলতে হবে। ==== আমাদের এখানে সর্বাধুনিক মেশিনের ( এন্ডোমোটর ) সাহায্যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়। ====